ত্রিভুজ(Triangle)
চিত্র গুলোর বৈশিষ্ট্য কী?
প্রতিটি চিত্রে ৩টি করে বাহু রয়েছ।বাহু গুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে।
চিত্র গুলোর নাম ক?চিত্রগুলো প্রত্যেকটি এক একটি ত্রিভুজ ।তাহলে আমরা বলতে
পারি, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।
দুইটি বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে তাদেরকে সাধারণ বিন্দু বলা হয়।
আর এ সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়।
বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার ।যথা:১।সমবাহু ত্রিভুজ
২।সমদ্বিবাহু ত্রিভুজ ও
৩।বিষমবাহু ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ ( Equilateral triangle) :যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান থাকে সমবাহু ত্রিভুজ বলে।
সমদ্বিবাহু ত্রিভুজ (Isosceles triangle):যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
বিষমবাহু ত্রিভুজ (Scalene triangle):যে ত্রিভুজের কোন বাহুই পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা:১।সমকোণী ত্রিভুজ
২। সূক্ষ্মকোণী ত্রিভুজ
৩।স্থুলকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ (Right-angled triangle):যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রী তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজের অপর দুইটি কোণ এর প্রতিটি কোণ সূক্ষকোণ।
চিত্রে,∠BAC=90𝆩 হওয়ায় ΔABC একটি সমকোণী ত্রিভুজ।
সূক্ষ্মকোণী ত্রিভুজ(Acute-angled triangle):যে ত্রিভুজের প্রতিটি কোণ ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
চিত্রে এর প্রতিটি কোণ 90𝆩 অপেক্ষা ছোট।তাই ΔPQR একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।
স্থূলকোণী ত্রিভুজ ((Obtuse-angled triangle):যে ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে ।
চিত্রে,∠MNO>90𝆩 হওয়ায় ΔMNOএকটি স্থূলকোণী ত্রিভুজ।
এছাড়াও এক ধরনের ত্রিভুজ আছে যাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এ ধরনের ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি পরস্পর সমান ।তাহলে বলা যায়, যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় পরস্পর সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
চিত্রে,ΔMKL এ ∠MKL=90𝆩 এবং বাহু MK=KL তাই ΔMKL একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
প্রতিটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে লম্ব, ভূমি ও অতিভুজ নামে চিহ্নিত করা হয়।সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে ।অবশিষ্ট দুইটি সূক্ষ্ম কোণের মধ্যে যে কোনটি নির্দেশ করা হয় তার সাথে অতিভুজ ও ভূমি থাকে। নির্দেশিত কোণের বিপরীতের বাহুটি লম্ব নামে অভিহিত করা হয়।
ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করা যায় তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ত্রিভুজের যেকোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে না হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না অর্থাৎ ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর হবে ।
একটি ত্রিভুজ আঁকতে গেলে কতগুলো নির্দিষ্ট উপাত্ত থাকতে হয়।যেমন-
১।একটি বাহু ও এর সংলগ্ন দুটি কোণ
২।দুইটি কোণ ও এর একটি বিপরীত বাহু
৩।তিনটি বাহু
৪।দুইটি বাহু ও এ দুইটি বাহু এর একটির বিপরীত কোণ
৫।সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু অথবা কোণ
৬।দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ
উপরোক্ত তথ্যগুলোর যেকোনো একটি দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যায়।
মন্তব্যসমূহ