পোস্টগুলি

এপ্রিল, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পরিসংখ্যান (Statistics)

তথ্য ও উপাত্ত(Data & Information) আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য পেয়ে থাকি।ইন্টারনেটের কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক ,ইনস্টাগ্রাম ইত্যাদি ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া,বিভিন্ন লোকজন ও উৎস থেকে তথ্য পেয়ে থাকি। আমরা যে খবরা খবর পেয়ে থাকি এগুলো হচ্ছে তথ্য। তথ্য দিয়ে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে উপাত্ত।কোন তথ্য বা ঘটনাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে পরিসংখ্যানে উপাত্ত বলা হয়।  কোন একটি সরকারি অফিসে ২৫ জন লোক চাকরি করে যাদের বয়স (বছর) হলোঃ ২৭,২৯,৪২,৫৭,৩০,৫৫,৪১,২৯,৫১,৪০,৩২,২৭, ৪১,২৯, ২৯,৪২,৫৭,৩০,৫৫,৪১,৫৫,২৮,৪৩,৫১,৫০ সংখ্যার মাধ্যমে প্রকাশিত এই বয়স সমূহ পরিসংখ্যানের উপাত্ত। তথ্য সংগ্রহ করার ধরন অনুযায়ী উপাত্তসমূহ দুই ধরনের হয়। যথাঃ ১।প্রাথমিক উপাত্ত বা সরাসরি উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত( Primary Data/Direct Data):যখন কোন উপাত্ত বর্ণনাকারী দ্বারা সরাসরি সংগ্রহ করা হয় তখন তাকে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত বলে।কোন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বয়স জানার জন্য যদি শিক্ষক সরাসরি ক্লাসে গিয়ে বয়স সংগ্রহ করে তখন সেটি প্রাথমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত সবচ...