ত্রিকোণমিতি(trigonometry)

শিক্ষার্থীরা গণিত অনুশীলন করার ক্ষেত্রে ত্রিকোণমিতি শব্দটি শুনলেই অনেকের মাথায় শুধু একগাদা সূত্রের জটলা পাকিয়ে যায়। সাইন ($\sin$),কোসেক($cosec$),কস($\cos$),সেক($\sec$),ট্যান ($\tan$), কট ($\cot$), -এর ব্যবহার প্রকৌশলবিদ্যা, স্থাপত্যশিল্প, নেভিগেশন থেকে শুরু করে সাধারণ ভূমি পরিমাপ সবখানেই রয়েছে।

আমরা জানবো কীভাবে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে কোনো গাছের উচ্চতা, নদীর প্রস্থ নিখুঁতভাবে মাপা যায়।

ত্রিকোণমিতিতে উচ্চতা ও দূরত্বের মূল ধারণা

যেকোনো গাণিতিক সমস্যা সমাধানের আগে তার পেছনের মূল তত্ত্বটি জানা জরুরি। উচ্চতা ও দূরত্ব সম্পর্কিত অংকগুলো মূলত উন্নতি কোণ, অবনতি কোণ ও অনুপাতের সঠিক ব্যবহার বিষয়ের ওপর দাঁড়িয়ে থাকে-

উন্নতি কোণ

উন্নতি কোণ:ভূতলের সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দুকে দেখতে গেলে চোখের যে কোণ তৈরি হয়, তাকে উন্নতি কোণ বলে। সহজ কথায়, নিচে দাঁড়িয়ে কোনো উঁচু জিনিসের দিকে তাকালে উন্নতি কোণ তৈরি হয়।




অবনতি কোণ

অবনতি কোণ:কোনো উঁচু স্থান থেকে নিচের কোনো বিন্দুকে দেখার সময় ভূমির সমান্তরাল রেখার সাথে নিচের দিকে যে কোণ তৈরি হয়, তাকে অবনতি কোণ বলে।





নমুনা সমস্যা ১: নদীর প্রস্থ ও গাছের উচ্চতা নির্ণয়

প্রশ্ন:একটি নদীর তীরে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখলেন যে, ঠিক বিপরীত তীরে অবস্থিত একটি গাছের শীর্ষের উন্নতি কোণ $60^\circ$তিনি তীর থেকে পিছনের দিকে $20$ মিটার পিছিয়ে গিয়ে দেখলেন যে, গাছটির শীর্ষের উন্নতি কোণ $30^\circ$ হয়। গাছটির উচ্চতা এবং নদীটির প্রস্থ নির্ণয় করো।

সমাধান করার পদ্ধতি:

যেকোনো জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সমস্যা সমাধানের প্রথম শর্ত হলো একটি চিত্র এঁকে নেওয়া। 

প্রশ্ন বিশ্লেষণ করে উপযুক্ত চিত্র তৈরিঃ


মনে করি,

নদীটির বিপরীত তীরে অবস্থিত গাছটির উচ্চতা, $AB = h$ মিটার।

নদীটির আদি প্রস্থ, $BC = x$ মিটার।

নদীর তীরে নদীর ঠিক বিপরীত বিন্দু $C$-তে গাছের শীর্ষের উন্নতি কোণ $\angle ACB = 60^\circ$

ব্যক্তিটি $C$ বিন্দু থেকে সোজা পিছনের দিকে $D$ বিন্দুতে $20$ মিটার পিছিয়ে গেলেন। অর্থাৎ, $CD = 20$ মিটার।

নতুন $D$ বিন্দুতে উন্নতি কোণ, $\angle ADB = 30^\circ$

অতএব, বর্ধিত সম্পূর্ণ ভূমির দৈর্ঘ্য, $BD = BC + CD = (x + 20)$ মিটার।

প্রথম সমকোণী ত্রিভুজ $\triangle ABC$ থেকে মান বের করা

আমরা প্রথমে ছোট সমকোণী ত্রিভুজ $\triangle ABC$ নিয়ে কাজ করব। এখানে লম্ব $AB$ এবং ভূমি $BC$। 

আমরা জানি, 




$$or,\tan 60^\circ = \frac{AB}{BC}$$

আমরা জানি, $\tan 60^\circ = \sqrt{3}$। 

সুতরাং:

$$\sqrt{3} = \frac{h}{x}$$

$$or,h=x√3..............(1)$$

দ্বিতীয় সমকোণী ত্রিভুজ $\triangle ABD$ থেকে সমীকরণ গঠন

এখন সমকোণী ত্রিভুজ $\triangle ABD$ নিয়ে কাজ করব

যার ভূমি হলো $BD$

$$\tan 30^\circ = \frac{AB}{BD}$$

আমরা জানি, $\tan 30^\circ = \frac{1}{\sqrt{3}}$ এবং $BD = x + 20$মানগুলো বসিয়ে পাই:

$$\frac{1}{\sqrt{3}} = \frac{h}{x + 20}$$

$$or,h√3=x+20..............(2)$$

সমীকরণদ্বয় সমাধান করা

এখন ১ নং সমীকরণ থেকে $h$-এর মানটি ২ নং সমীকরণে বসিয়ে দিই:

$$or,(x\sqrt{3}) \cdot \sqrt{3} = x + 20$$

$$or,3x = x + 20 \quad [\because \sqrt{3} \times \sqrt{3} = 3]$$

$$or,3x - x = 20$$

$$or,2x = 20$$

$$or,x = 10$$

নদীটির প্রস্থ হলো 10 মিটার।

এবার $x = 10$ মানটি ১ নং সমীকরণে বসিয়ে পাই:

$$h = 10\sqrt{3}$$

আমরা জানি, $\sqrt{3}$-এর মান প্রায় $1.732$

বা,h=10✕1.732

বা,h =17.31

গাছটির উচ্চতা হলো 17.32 মিটার (প্রায়)।

নমুনা সমস্যা ২:একটি খুঁটির উচ্চতা 18 মিটার। সূর্যের উন্নতি কোণ কত হলে খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য $18\sqrt{3}$ মিটার হবে? এবং যদি সূর্যের উন্নতি কোণ পরিবর্তন হয়ে $45^\circ$ হয়, তবে ছায়ার দৈর্ঘ্য আগের চেয়ে কত কম বা বেশি হবে?

সমাধান:প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। আমরা দুটি অংশই আলাদাভাবে ধাপে ধাপে সমাধান করব।

১ম অংশের সমাধান: সূর্যের আদি উন্নতি কোণ নির্ণয়



ধরি, খুঁটিটির উচ্চতা, $AB = 18$ মিটার।

খুঁটির ছায়ার দৈর্ঘ্য, $BC = 18\sqrt{3}$ মিটার।

মনে করি, সূর্যের আদি উন্নতি কোণ = $\theta$

এখানে লম্ব এবং ভূমির মান দেওয়া আছে। আমরা $\tan$ এর সূত্র ব্যবহার করব: প্রশ্ন:একটি খুঁটির উচ্চতা 18 মিটার। সূর্যের উন্নতি কোণ কত হলে খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য $18\sqrt{3}$ মিটার হবে? এবং যদি সূর্যের উন্নতি কোণ পরিবর্তন হয়ে $45^\circ$ হয়, তবে ছায়ার দৈর্ঘ্য আগের চেয়ে কত কম বা বেশি হবে?

সমাধান:প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। আমরা দুটি অংশই আলাদাভাবে ধাপে ধাপে সমাধান করব।

১ম অংশের সমাধান: সূর্যের আদি উন্নতি কোণ নির্ণয়



ধরি, খুঁটিটির উচ্চতা, $AB = 18$ মিটার।

খুঁটির ছায়ার দৈর্ঘ্য, $BC = 18\sqrt{3}$ মিটার।

মনে করি, সূর্যের আদি উন্নতি কোণ = $\theta$



এখানে লম্ব এবং ভূমির মান দেওয়া আছে।

আমরা $\tan$ এর সূত্র ব্যবহার করব:

$$or,\tan \theta = \frac{AB}{BC}$$


$$or,\tan \theta = \frac{18}{18\sqrt{3}}$$

$$or,\tan \theta = \frac{1}{\sqrt{3}}$$

আমরা জানি, $\tan 30^\circ = \frac{1}{\sqrt{3}}$

$$or,\tan \theta = \tan 30^\circ$$

$$or,\theta = 30^\circ$$

সূর্যের আদি উন্নতি কোণ $30^\circ$

২য় অংশের সমাধান:







কোণ $45^\circ$ হলে ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন

নতুন উন্নতি কোণ, $\angle ADB = 45^\circ$

নতুন ছায়ার দৈর্ঘ্য ধরি $BD = X$ মিটার।

⃤  ABD সমকোণী ত্রিভুজ থেকে পাই:

$$\tan 45^\circ = \frac{AB}{BD}$$

আমরা জানি, $\tan 45^\circ = 1$

$$or,1 = \frac{18}{X}$$

$$or,X =18$$

অর্থাৎ, নতুন ছায়ার দৈর্ঘ্য হবে $18$ মিটার।

পূর্বের ছায়ার দৈর্ঘ্য ছিল $18\sqrt{3}$ মিটার $\approx 18 \times 1.732 = 31.176$ মিটার।নতুন ছায়ার দৈর্ঘ্য হবে $18$ মিটার।

∴ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্য হ্রাস পেয়েছে $= 31.176 - 18 = 13.176$ মিটার (প্রায়)।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুপাত ও সমানুপাত(Ratio and Proportion)

ত্রিভুজ(Triangle)

দ্বিঘাত সমীকরণ (Quadratic Equation)