পরিসংখ্যান(Statistics)-(Mode) নির্ণয়
আমরা আমাদের ব্লগ এ গড় ও মধ্যক নিয়ে আলোচনা করেছি।এখানে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব ।প্রচুরক শব্দটা শুনেই বোঝা যাচ্ছে কি হতে পারে। প্রচুরক বলতে যেটা প্রচুর পরিমাণে অর্থাৎ অধিক পরিমাণে আছে সেটাকেই বুঝায়। বিন্যস্ত ও অবিন্যস্ত দুই ধরনের উপাত্তেরি প্রচুরক নির্ণয় করা যায়।অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে উর্ধ্বক্রম কিংবা অধঃক্রমে সাজানোর প্রয়োজন হয় না।এ আলোচনায় আমরা অবিন্যস্ত বিন্যস্ত ও আয়তনলেখ থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় তা জানবো ।
ধরি কোন একটি কারখানা ৫০ জন শ্রমিক কাজ করে যাদের উচ্চতা (সেন্টিমিটার):১৭০,১৭০,১৩২,১৫৫,১৬৫,১৭৩,১৫৭,১৩৭,১৩৭,১৩৮,১৬২,১৬৫,১৬৪,১৫৪,১৪৪,১৪৩,১৫৮,১৬৫,১৫৪,১৬৫,১৪৭,১৫৮,১৭৩,১৬৭,১৬৫,১৭৫,১৪৬,১৪৪,১৫৮,১৭২,১৮২,১৩৫,১৬৪,১৭৩,১৫৫,১৫৪,১৬৫,১৬৬,১৪৬,১৪৭,১৬৭,১৪৭,১৫৬,১৬৫,১৪১,১৭৭,১৫৬,১৫৫,১৭৬,১৮০ প্রচুরক নির্ণয় করব।
|
প্রদত্ত উচ্চতা(সে.মি) |
গণসংখ্যা |
|
১৫৬ |
২ |
|
১৬৭ |
২ |
|
১৬৪ |
২ |
|
১৩২ |
১ |
|
১৫৭ |
১ |
|
১৫৮ |
৩ |
|
১৭০ |
২ |
|
১৩৭ |
২ |
|
১৪৪ |
২ |
|
১৪৬ |
২ |
|
১৬৫ |
৭ |
|
১৭৫ |
১ |
|
১৭২ |
১ |
|
১৭৩ |
৩ |
|
১৪৭ |
৩ |
|
১৩৮ |
১ |
|
১৬২ |
১ |
|
১৪৩ |
১ |
|
১৫৫ |
৩ |
|
১৫৪ |
৩ |
|
১৭৭ |
১ |
|
১৭৬ |
১ |
|
১৮০ |
১ |
|
১৪১ |
১ |
|
১৮২ |
১ |
|
১৩৫ |
১ |
|
১৬৬ |
১ |
প্রদত্ত উচ্চতাগুলোর মধ্যে ১৬৫ সর্বাধিক ৭ বার রয়েছে। যা প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে সর্বাধিকবার।অবশিষ্ট উপাত্তসমূহ ৭ এর চেয়ে কম আছে।আমরা জানি, কোন উপাত্ত সর্বাধিক থাকলে সেটি প্রচুরক।সুতরাং প্রদত্ত উপাত্তের প্রচুরক=১৬৫
মন্তব্যসমূহ