ট্রাপিজিয়াম(Trapezoid)

ট্রাপিজিয়াম(Trapezoid)

আমরা জানি চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভূজ বলেএমন চতুর্ভূজের মধ্যে এক ধরণের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন চতুর্ভূজ আছে যাদেরকে ট্রাপিজিয়াম বলে।বিভিন্ন ধরণের চতুর্ভূজ সম্পর্কে জানতে ভিজিট করুনঃবিভিন্ন চতুর্ভূজ

এখানে আমরা ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব।

ট্রাপিজিয়াম কাকে বলে?

যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।

আরো সহজ কথায়, একটি চতুর্ভূজ ক্ষেত্রের যদি কেবল দুটি বিপরীত রেখা একে অপরের সমান্তরাল হয়,তবেই সেটি একটি ট্রাপিজিয়াম।

সমান্তরাল বাহুদ্বয়কে ট্রাপিজিয়ামের ভিত্তি এবং অসমান্তরাল বাহুকে পা বলা হয়।

ট্রাপিজিয়ামের প্রকারভেদঃ

গঠন ও বাহুর দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে ট্রাপিজিয়ামকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়:

সমদ্বিবাহু ট্রাপিজিয়ামঃযে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে।





বিষমবাহু ট্রাপিজিয়ামঃযে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুটি পরস্পর অসমান, তাকে বিষমবাহু ট্রাপিজিয়াম বলে।





সমকোণী ট্রাপিজিয়ামঃযদি ট্রাপিজিয়ামের কোনো একটি কোণ 90° হয়, তাহলে তাকে সমকোণী ট্রাপিজিয়াম বলা হয়।








সাধারণ ট্রাপিজিয়ামঃযেখানে কোনো বাহু বা কোণের বিশেষ সমতা থাকে না, তাকে সাধারণ ট্রাপিজিয়াম বলা হয়।









ট্রাপিজিয়ামের প্রধান বৈশিষ্ট্যসমূহঃ

 একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম হিসেবে চিহ্নিত করার জন্য নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়:

একজোড়া বিপরীত বাহু সমান্তরাল।

চারটি কোণের সমষ্টি সবসময় 360° হয়।

সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্বকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলা হয়।

সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়।

অসমান্তরাল বাহুর সাথে যুক্ত দুটি কোণের সমষ্টি 180°

ট্রাপিজিয়ামের সূত্রাবলী

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½ ✖(সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল)উচ্চতা বর্গ একক

যদি সমান্তরাল বাহু দুটি যথাক্রমে একক একক হয় এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ উচ্চতা একক হয়, তবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্রটি =½✖(a+b)✖h বর্গ একক

উদাহরণ:যদি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যথাক্রমে 12 cm 18 cm হয় এবং সমান্তরাল বাহু দুটির  উচ্চতা 7 cm হয়, তবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় কর।

 ধরা যাক,

প্রথম সমান্তরাল বাহু a = 12 cm

দ্বিতীয় সমান্তরাল বাহু b = 18 cm

উচ্চতা h = 7 cm 

জানা আছে,

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল=½✖(a+b)✖h বর্গ একক

= ½ × (12 +18) × 7 square cm
= ½ × 30× 7 square cm
=105 square cm
অতএব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 105 square cm.
ট্রাপিজিয়ামের পরিসীমা বা পরিধিঃ
যেকোনো চতুর্ভুজের মতো ট্রাপিজিয়ামের পরিধি বা পরিসীমা হলো এর চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি।
পরিসীমা বা পরিধিঃP=a+b+c+d একক
যেখানে, a, b, c এবং d হলো চারটি বাহুর দৈর্ঘ্য।
ট্রাপিজিয়ামের ব্যবহারঃ
2D মডেলিং।
আকার বিশ্লেষণ।
ভবনের ফ্রেম ডিজাইন।
মেশিনের অংশবিশেষ।
যন্ত্রপাতির কাঠামোগত নকশা।
রাস্তার ঢালু অংশ।
সেতুর নকশা।
ছাদের কাঠামো।
কালভার্ট ও ড্রেনের নকশা।
ডিজিটাল ড্রইং।
কুইজঃএকটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 20 সে.মি.এবং 15 সে.মি.। এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব (উচ্চতা) 8 সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুপাত ও সমানুপাত(Ratio and Proportion)

ত্রিভুজ(Triangle)

বৃত্ত(Circle)