একটি আয়তাকার(Rectangle) বাগানের দৈর্ঘ্য, প্রস্থের চারগুণ এবং এর পরিসীমা ৫০০ সেন্টিমিটার হলে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল নির্ণয় কর।
সমস্যাঃ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, প্রস্থের চারগুণ এবং এর পরিসীমা ৫০০ সেন্টিমিটার হলে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল নির্ণয় কর।
মূল অংকে যাওয়ার আগে আমাদের কিছু মৌলিক বিষয় জেনে নেওয়া
দরকার।
প্রথমেই জানবো আয়তক্ষেত্র (Rectangle) কী-আয়তক্ষেত্র হলো এমন একটি
চতুর্ভুজ, যার
বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল , প্রতিটি কোণ ৯০ ডিগ্রি বা
সমকোণ এবং কর্ণদ্বয় পরস্পর সমান।
একটি আয়তক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য:
দৈর্ঘ্য ও প্রস্থ থাকে
বিপরীত বাহু সমান
চারটি প্রতিটি কোণই
কর্ণদ্বয় পরস্পর সমান
কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
আয়তক্ষেত্রের-
সাধারণত বড় বাহুটিকে দৈর্ঘ্য হিসেবে ধরা হয়।
ছোট বাহুটিকে প্রস্থ হিসেবে ধরা হয়।
আয়তক্ষেত্রটি ভেতরে যতটুকু জায়গা দখল করে থাকে, তাকে তার ক্ষেত্রফল বলে।ক্ষেত্রফল নির্ণয় করা যায় দৈর্ঘ্য ✕ প্রস্থ এই সূত্র দ্বারা।
আয়তক্ষেত্রটির চারপাশের সীমানার অর্থাৎ বাউন্ডারির মোট দৈর্ঘ্যকে তার পরিসীমা বলে।পরিসীমা নির্ণয় করা যায় ২ ✕ (দৈর্ঘ্য + প্রস্থ) এই সূত্র দ্বারা।
এই সমস্যাটি দেখতে সহজ হলেও এর মধ্যে রয়েছে বীজগণিতের সুন্দর প্রয়োগ। আমরা ধাপে ধাপে এর সমাধান করব।
প্রশ্নটি ভালোভাবে বুঝে নেওয়া যাক
প্রশ্নে আমাদের বলা হয়েছে:
দৈর্ঘ্য = প্রস্থের ৪ গুণ
পরিসীমা = ৫০০ সেন্টিমিটার
আমাদের নির্ণয় করতে হবে:
দৈর্ঘ্য
প্রস্থ এবং
ক্ষেত্রফল
ধাপ ১:চলক বা অজানা রাশি ধরে নেওয়া
যেহেতু প্রশ্নে দৈর্ঘ্য
সরাসরি দেওয়া নেই,
বলা হয়েছে প্রস্থের চারগুণ অর্থাৎ
দৈর্ঘ্য,প্রস্থের উপর নির্ভরশীল তাই প্রথমে আমাদের প্রস্থ ধরে নিতে হবে।
মনে করি,
আয়তাকার বাগানের প্রস্থ =X সেন্টিমিটার।
শর্তানুযায়ী বাগানের দৈর্ঘ্য হবে প্রস্থের ৪ গুণ।
∴দৈর্ঘ্য =(৪✕X)সেন্টিমিটার।=৪Xসেন্টিমিটার।
ধাপ ২: সূত্র প্রয়োগ ও সমীকরণ গঠন
আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র:
২✕ (দৈর্ঘ্য + প্রস্থ) সেন্টিমিটার
=২✕(৪X+X)সেন্টিমিটার
=২✕৫X সেন্টিমিটার
=১০X সেন্টিমিটার।
যেহেতু বাগানের পরিসীমা ৫০০ সেন্টিমিটার দেওয়া আছে।তাই আমরা একটি সমীকরণ
গঠন করতে পারি:
প্রশ্নমতে,১০X=৫০০
বা,X=৫০০÷১০
বা,X=৫০
∴বাগানের প্রস্থ = ৫০ সেন্টিমিটার।
ধাপ ৪: দৈর্ঘ্য নির্ণয়
যেহেতু দৈর্ঘ্য ছিল প্রস্থের ৪ গুণ
∴বাগানের দৈর্ঘ্য = ৪✕৫০ সেন্টিমিটার।
ধাপ ৫: ক্ষেত্রফল নির্ণয়
আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল।
এক নজরে চূড়ান্ত ফলাফল
বাগানের প্রস্থ.৫০ সেন্টিমিটার।
বাগানের দৈর্ঘ্য= ২০০ সেন্টিমিটার।
বাগানের পরিসীমা=৫০০ সেন্টিমিটার।
বাগানের ক্ষেত্রফল=১০০০০ বর্গ সেন্টিমিটার।
বাস্তব জীবনে এই গণিতের উপযোগিতা:বাস্তব জীবনে এই
দৈর্ঘ্য-প্রস্থের অংক দিয়ে আমি কী করব?"। একটু চিন্তা করলেই এর উত্তর পাওয়া
যায়:
বাগান বা খামার তৈরি।
বেড়া বা সীমানা প্রাচীর নির্মাণ।
বাজেট প্রণয়ন।
জমির পরিমাপ নির্ণয়।
বাড়ির নকশা তৈরি।
বাগানের আয়তন হিসাব।
নির্মাণ কাজের হিসাব।
মন্তব্যসমূহ